০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫৬৩

বেনাপোল প্রতিনিধি: আলমগীর হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে নতুন অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে আগে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা। তাই চাকরিতে বহাল থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা সমীচীন নয়। এ বিষয়ে সুস্পষ্ট আইন থাকলে শিক্ষকদের দায়িত্ব পালনে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে সরকারের বিপুল বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাপদ্ধতির প্রসার এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে সঠিক পরিকল্পনা ও কার্যকর বিনিয়োগের মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক জনশক্তি গড়ে তোলা সম্ভব। এই মানবসম্পদই ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে:

আপডেট: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬