১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই হাসপাতালে অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা শেখ আজগার আলীর মৃত্যুতে পরিবারের পাশে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫৫৭

রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজগার আলীর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি কোনো প্রকার বিলম্ব না করে সরাসরি হাসপাতালে ছুটে যান।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন অনিন্দ্য ইসলাম অমিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি শেখ আজগার আলীর মৃত্যুর খবর জানতে পারেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান।

হাসপাতালে পৌঁছে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই শোকাবহ মুহূর্তে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনিন্দ্য ইসলাম অমিত মরহুম শেখ আজগার আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়। শেখ আজগার আলীর মৃত্যু বিএনপি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই হাসপাতালে অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা শেখ আজগার আলীর মৃত্যুতে পরিবারের পাশে

আপডেট: ০৩:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬