০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শার্শায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৫০৭

শার্শা  প্রতিনিধি:
যশোরের শার্শায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক যশোর বার্তাদৈনিক বাংলাদেশ রয়টার্স পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আতিকুজ্জামান রিমুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে অফিসের অ্যাসাইনমেন্টে সংবাদ সংগ্রহের জন্য শার্শা এলাকায় যান সাংবাদিক আতিকুজ্জামান রিমু। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা আরিকুল ইসলাম নামে এক ব্যক্তির হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক আতিকুজ্জামান রিমুর দাবি, অভিযুক্ত আরিকুল ইসলাম তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও শারীরিক নির্যাতন চালান। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর শুক্রবার (২৬ জুন) তিনি অভিযুক্ত আরিকুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে মাদক-সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের প্রতি তিনি ক্ষুব্ধ ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন,
“এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপরও একটি আঘাত। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন,
“ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ,

শার্শায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ,

আপডেট: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬