১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হাসপাতালে চিকিৎসাধীন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৫৭

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:

যশোরের বেনাপোলে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় রনি (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে বেনাপোল পৌর গেট এলাকার স্কেল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত রনি বেনাপোল পোর্ট থানার কাগমারি এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি মোটরসাইকেলযোগে শার্শার দিকে যাচ্ছিলেন। পথে বেনাপোল পৌর গেটের পাশে স্কেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

বর্তমানে রনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটির নম্বর বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বেনাপোল পৌর গেট ও স্কেল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

বেনাপোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট: ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬