০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে তারেক রহমান,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫১৩

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে এ ভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়া অন্যান্য সরকারপ্রধানদের মধ্যে ছিলেন কিম মিন সিওক, নিয়াম ওসোরিন উচরাল, আমাদু ওউরি বাহ, মিলোজকো স্পাজিচ এবং ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় ভোজে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। আগামীকাল সকালে সম্মেলনের কার্যক্রমে অংশ নেওয়ার পর দুপুরে বুলেট ট্রেনে চীনের রাজধানী বেইজিং-এ যাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি আটক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে তারেক রহমান,

আপডেট: ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬