০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫১৩

যশোরে একাধিক মামলার আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশের দাবি, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

স্থানী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তারা ঝোপের ভেতরে গিয়ে সাইদের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের ঠিক পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ কিংবা অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যের আসল কারণ উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি আটক

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা:

আপডেট: ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬