০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নওগাঁ সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫১৫

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে পুশইনের শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) ভোর সোয়া ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করতে থাকে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি কূটনৈতিক ও সংশ্লিষ্ট পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁ সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আপডেট: ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬