১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বেনাপোল পৌরসভার জিপ গাড়ির মেরামতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়, স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫০৩

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার একটি জিপ গাড়ির মেরামত বাবদ গত অর্থবছরে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। একটি গাড়ির মেরামতে এত বিপুল পরিমাণ অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, জনগণের করের টাকার সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যয়ের খাতভিত্তিক বিস্তারিত হিসাব জনসম্মুখে প্রকাশ করা জরুরি। তাদের মতে, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভায় নির্বাচিত মেয়র না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কার্যকর নেতৃত্বের অভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ফলে পৌরসভার সামগ্রিক পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।

নাগরিকদের অভিযোগ, বিভিন্ন খাতে ব্যয় হলেও তার যথাযথ তথ্য ও হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয় না। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও প্রশ্নের জন্ম নিচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, জনগণের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

তবে এ বিষয়ে বেনাপোল পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।#বেনাপোল_পৌরসভা #জনগণের_টাকা #স্বচ্ছতা #জবাবদিহিতা #বেনাপোল #নাগরিক_সেবা #দুর্নীতি_প্রতিরোধ

সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বেনাপোল পৌরসভার জিপ গাড়ির মেরামতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়, স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি

আপডেট: ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬