১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যশোরের বাঘারপাড়ায় সার্বজনীন দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, ৫০-৬০ হাজার টাকার মালামাল লুট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫১৩

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা সিলিং ফ্যান, কম্পিউটার, সোলার ব্যাটারিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) গভীর রাত থেকে রোববার (২১ জুন) ভোরের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা ব্যক্তি বা চোরচক্র বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা দুটি সিলিং ফ্যান, একটি মনিটর, একটি পিসি, একটি সোলার ব্যাটারি এবং পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা সুজয় কুমার পাল মাঠে যাওয়ার সময় মন্দিরের গ্রিলের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির ঘটনা নিশ্চিত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

পুলিশ জানিয়েছে, মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যশোরের বাঘারপাড়ায় সার্বজনীন দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, ৫০-৬০ হাজার টাকার মালামাল লুট

আপডেট: ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬