০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

যশোরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫০৯

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নীরব হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

আহত নীরব হোসেন কাশিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহেলাপুল এলাকার বাসিন্দা। তিনি সুলতান মাহমুদ বাচ্চুর ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের অভিযোগ, নীরবের বোনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত জীবন (২০)। এ বিষয়কে কেন্দ্র করে শনিবার বিকেলে জীবন ও তার কয়েকজন সহযোগীর সঙ্গে নীরবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ও তার সঙ্গে থাকা আরও ৫ থেকে ৭ জন মিলে নীরবের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আহত অবস্থায় নীরবকে তার চাচাতো ভাই দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের ব্যবহার এবং কিশোর-যুবকদের মধ্যে সহিংস প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

আপডেট: ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬