০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

যাত্রীবেশে উঠে ইজিবাইক ছিনতাই, যশোর ডিবির অভিযানে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ৬

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫০৯

যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে ভয়ভীতি ও চাকুর মুখে জিম্মি করে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাসুদুর রহমান, মুনছের আলী মণ্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা, মৃত সিদ্দিক রহমানের ছেলে মোবারক হোসেন, ছলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মুকতার হোসেন, মহেশপুর উপজেলার বজরাপুর এলাকার আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত জলিলের ছেলে সাকিল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের বাসিন্দা মাহাবুব হোসেন বর্তমানে যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ইজিবাইক চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন।

গত ৬ জুন রাত ৯টার দিকে পুরোপাড়া বাজার থেকে মাসুদুর রহমান ও রাসেল মিয়া নামে দুই ব্যক্তি যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠেন। যশোর শহরের পালবাড়ি এলাকায় পৌঁছানোর পর আরও দুই ব্যক্তি ইজিবাইকে ওঠেন। পরে তাদের নির্দেশনা অনুযায়ী চালক মাহাবুব হোসেন পুনরায় রওনা দেন।

রাত প্রায় ১১টার দিকে আব্দুলপুর রেলক্রসিং অতিক্রম করে হুজুরপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা চাকুর ভয় দেখিয়ে চালকের কাছ থেকে নগদ ১ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন ও ইজিবাইক ছিনিয়ে নেয়। অভিযোগ রয়েছে, ছিনতাইয়ের সময় তাকে মারধরও করা হয়।

ঘটনার পর ৮ জুন মাহাবুব হোসেন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রঊফ জানান, গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

যাত্রীবেশে উঠে ইজিবাইক ছিনতাই, যশোর ডিবির অভিযানে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ৬

আপডেট: ১০:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬