০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

“বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে” — সালমান শাহ হত্যার বিচার দাবিতে প্রেসক্লাবের সামনে ভক্তদের মানববন্ধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫১১

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক ও প্রজন্মের আবেগ সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে তারা অবিলম্বে সালমান শাহ হত্যার পুনঃতদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত ভক্ত ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি সিলেট থেকে এসেছি, সালমান শাহ হত্যার বিচার চাই”, “আমি গাজীপুর থেকে এসেছি”, “আমি হবিগঞ্জ থেকে এসেছি”, “আমি ভোলা থেকে এসেছি”, “আমি রংপুর থেকে এসেছি” এবং “আমি যশোর থেকে এসেছি, সালমান শাহ হত্যার বিচার চাই”।

সমাবেশে বক্তারা বলেন, “মিথ্যার আড়ালে সত্য কখনো চাপা থাকে না। কারণ সত্যের মৃত্যু নেই। আমরা সালমান শাহ হত্যার বিচার চাই।” তারা অভিযোগ করেন, দীর্ঘ ৩০ বছর পার হলেও এই বহুল আলোচিত মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত না হওয়ায় কোটি ভক্তের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সালমান শাহকে ‘মহাকালের সুদর্শন মহানায়ক’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাঁর মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির যৌথ আয়োজন করে মদিনা স্মার্ট সাইন (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) এবং বিশিষ্ট সালমান ভক্ত এ. কে. এম. মোহাম্মদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সালমান ভক্ত মমিনুর রহমানসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য অনুরাগী।

মানববন্ধনে যশোর থেকে অংশ নেন রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া। তিনি বলেন,
“সারাদেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি গ্রামে সালমান শাহর অসংখ্য ভক্ত রয়েছে। আমরা প্রতিবছর হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা এই বিচার নিয়েই ঘরে ফিরতে চাই।”

তিনি আরও বলেন, “সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি একটি প্রজন্মের আবেগ ও ভালোবাসার নাম। দীর্ঘ তিন দশক পরও তাঁর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত না হওয়া ভক্তদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

সমাবেশে বক্তারা বলেন, কোটি মানুষের হৃদয়ে আজও সমানভাবে বেঁচে আছেন সালমান শাহ। এত বছর পরও তাঁর মৃত্যুর রহস্যের সমাধান না হওয়া এবং দায়ীদের বিচারের আওতায় না আনা ন্যায়বিচারের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আয়োজকরা জানান, সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের ৬৪ জেলার ভক্তদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

“বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে” — সালমান শাহ হত্যার বিচার দাবিতে প্রেসক্লাবের সামনে ভক্তদের মানববন্ধন

আপডেট: ১০:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬