১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর, ৩০ দিনের বিশেষ ছাড় দিল আমিরাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫১১

আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়তে না পেরে বিপাকে পড়া হাজারো বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। ওভারস্টে জরিমানা ছাড়াই ভিসা ও আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করা কিংবা দেশ ত্যাগের সুযোগ দিয়ে ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে ইউএই কর্তৃপক্ষ।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ধরনের ওভারস্টে জরিমানা ছাড়াই নিজেদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন অথবা স্বাভাবিক নিয়মে দেশ ত্যাগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইসিপি জানায়, এই সুবিধা মূলত তাদের জন্য, যারা আঞ্চলিক পরিস্থিতি ও ভ্রমণ জটিলতার কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে পারেননি এবং এর আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনগত অবস্থান ঠিক রাখার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পূর্বে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্ত ছিল একটি মানবিক পদক্ষেপ, যা জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে আটকে পড়া ভ্রমণকারী ও দর্শনার্থীদের সহায়তার জন্য নেওয়া হয়েছিল। তবে এখন অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই।

আইসিপি জানিয়েছে, এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত প্রাথমিক আবেদন বা বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন হবে না। যারা আমিরাতে থেকে কাজ বা বসবাস অব্যাহত রাখতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী নিজেদের আবাসন বা কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে, যারা দেশে ফিরতে চান, তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করেই সহজে ইউএই ত্যাগ করতে পারবেন।

সংশ্লিষ্টদের সর্বশেষ নির্দেশনা ও তথ্য জানতে সরকারি মাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইসিপি।

উল্লেখ্য, গত মার্চ মাসে ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং বাতিল হওয়া আবাসিক ভিসাধারীদের ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দেয় ইউএই সরকার। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকায় তারা নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্র: গালফ নিউজ।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহের মহেশপুরে যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

আটকে পড়া প্রবাসীদের সুখবর, ৩০ দিনের বিশেষ ছাড় দিল আমিরাত

আপডেট: ১১:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬