১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৬৭

যশোর সদর উপজেলার রাজারহাট হাতিপোতা এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন রাজারহাট হাতিপোতা এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার একটি বিস্কুট কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক সাইকেলযোগে বাড়ি থেকে যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে রাজারহাট হাতিপোতা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর পথচারী আশরাফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনতার কথা,/মেহেদী

সর্বাধিক পঠিত

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার দাবি

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

আপডেট: ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬