০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫১১

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ১৩ হাজার টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় দিনব্যাপী পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৫টি শাড়ি, ১০৩টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ২২৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি ভারতীয় তৈরি পোশাক, ১ হাজার ৫৭৭টি বিভিন্ন ধরনের চকলেট, সাড়ে ৩ কেজি কিসমিস, ৪২ প্যাকেট ফুসকা, ৭ কেজি জিরা এবং ৫১৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী।

জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৩ হাজার ৩০৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা    হবে।

সর্বাধিক পঠিত

যশোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু,

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬