১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ডিবির অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬৭

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোরের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা রাসেল রানাকে তার টিনশেড বসতঘর থেকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা জানান বলে দাবি করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

বেনাপোল বর্ডারে বাড়ছে পাসপোর্ট যাত্রীর আনাগোনা, ভিসা সেন্টার চালুর দাবি

শার্শায় ডিবির অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

আপডেট: ০৫:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬