১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬২

যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজ হোসেন (২৯) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজ হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত দুইটার পর রিয়াজ হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯০১

অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট: ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬