১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মহেশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫ বনকর্মী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫১৫

কক্সবাজারের মহেশখালী দ্বীপে সরকারি বনভূমি দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মীরা। মাইকিং করে লোকজন জড়ো করে চালানো এ হামলায় পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশখালী বনরেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ কার্যক্রমে বাধা দিতে স্থানীয়ভাবে মাইকিং করে লোকজন জড়ো করে।

তিনি বলেন, মাইকিংয়ের পর একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন বনকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

বন বিভাগের দাবি, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বনকর্মী ও স্থানীয় লোকজন মুখোমুখি অবস্থানে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিনাইদহের মহেশপুরে যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

মহেশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫ বনকর্মী

আপডেট: ১০:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬