০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫০৭

যশোর শহরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রাহাত হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে শহরের শংকরপুর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শংকরপুর এলাকার হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক রাহাত হোসেন যশোর শহরের কাজীপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশের দাবি, তার কাছ থেকে একটি দেশীয়ভাবে তৈরি চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরিতে ব্যবহৃত চারটি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ভাষ্য, রাহাত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন : যশোরে সন্ত্রাস ও অস্ত্রের ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা উচিত বলে কি আপনি মনে করেন? আপনার মতামত জানান।

সর্বাধিক পঠিত

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

আপডেট: ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬