০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিশু মৃত্যুর ঘটনার পর আদ-দ্বীন ফাউন্ডেশনে নেতৃত্বে পরিবর্তন, নির্বাহী পরিচালকের পদত্যাগ=

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫০৯

সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালকের দায়িত্ব দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক। তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে বিভাগটিতে শিক্ষকতা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এদিকে, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীর শোক প্রকাশ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ব্যাপারে প্রতিষ্ঠানটি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতোমধ্যে অবকাঠামোগত সংস্কারকাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহের পরিবেশ নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

শিশু মৃত্যুর ঘটনার পর আদ-দ্বীন ফাউন্ডেশনে নেতৃত্বে পরিবর্তন, নির্বাহী পরিচালকের পদত্যাগ=

আপডেট: ০৫:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬