১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শার্শায় বাসের ধাক্কায় ট্রলি চালক গুরুতর আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫১৩

শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাহাত (২১) নামে এক ট্রলি চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন-কচুমরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাহাত একটি মালবোঝাই ট্রলি চালিয়ে নাভারনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলিটি কচুমরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক রাহাত মহাসড়কে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর চালকসহ অজ্ঞাত বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাহাত শার্শা উপজেলার ছোট মান্দারতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন ট্রলি চালক।দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা এবং রাহাতের পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে নিকটস্থ নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে রাহাতের অবস্থার অবনতিহলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে রাহাতকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় হাইওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

শার্শায় বাসের ধাক্কায় ট্রলি চালক গুরুতর আহত,

আপডেট: ১১:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬