০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

যশোরে আটক মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫১২

যশোর প্রতিনিধি:
যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) মধ্যরাতে শহরের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা সুলতানা মহুয়া এর আগেও নাশকতার একটি মামলায় গত বছরের ডিসেম্বরে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। সর্বশেষ বুধবার গভীর রাতে আবারও তাকে আটক করা হয়েছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ।

সর্বাধিক পঠিত

যশোরে আটক মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া

আপডেট: ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬