০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫৬৮

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ১২টি ভারতীয় শাড়ি, ২০ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস এবং ১৭১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ১০০ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৯:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬