০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা, উদ্ধার হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫৬৭

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় স্ত্রী ছামিনা আক্তারকে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে অভিযুক্ত জামাই সুজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকার নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছামিনা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তার স্বামী সুজন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছামিনা।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত সুজন নিজ শরীরেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং পারিবারিক বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

যশোরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা, উদ্ধার হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুর

আপডেট: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬