১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫১০

নিজস্ব প্রতিনিধি, যশোর:

যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। তিনি জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তবে আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এদিকে, বাঘারপাড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে গভীর রাতে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করছেন, ঠিক কী অভিযোগ বা ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার অবসান ঘটবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সাংবাদিকপুত্রের চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্র ধরে দুর্ধর্ষ চোর রকি আটক

বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক,

আপডেট: ০১:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬