০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫৭৪

যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিহত ইমামুল হোসেন (৫৫) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ইমামুল হোসেনের নাতনিকে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে আসছিল। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে সোমবার রাতে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

স্বজনরা জানান, অভিযুক্ত রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী (২২) ও রাব্বির (১৮) নেতৃত্বে একদল যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের ডান পাশের পিঠে গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ রাত ১১টা ১২ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই দিনে যশোরে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে সোমবার সকালে যশোরের কিসমত তরফ নওয়াপাড়ায় স্বামীর হাতে ছামিনা আক্তার নামে এক গৃহবধূ নিহত হন। বিকেলে মণিরামপুরে ইমামুল হোসেন হত্যার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা,

আপডেট: ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬