শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। এর আগে রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, “আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




















