০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বিনোদিয়া পার্কে বিষপানে ব্যক্তির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫৭৩

যশোরের কোতোয়ালি থানাধীন বিনোদিয়া পার্কে বিষপান করে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ রোববার (৭ জুন) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাহাঙ্গীর হোসেন যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ৩টার দিকে যশোর ক্যান্টনমেন্ট এলাকার বিনোদিয়া পার্কে জাহাঙ্গীর হোসেন বিষপান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে পার্কে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৩টার দিকে তাকে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

যশোরে বিনোদিয়া পার্কে বিষপানে ব্যক্তির মৃত্যু

আপডেট: ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬