০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষক টিটুল খানের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৫৭৭

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটুল খান ওই গ্রামের মতিয়ার খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় এবং তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শালনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় মাঠে অবস্থান করায় টিটুল খান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নড়াইলে মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষক টিটুল খানের

আপডেট: ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬