১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫১১

ন। ওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে ওই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, বিএসএফের ৮৮ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাঁপানিয়া বিওপির বিজিবি টহল দল।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের শূন্য রেখা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে এবং সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা

আপডেট: ০৮:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬