০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫১৪

​বিশেষ প্রতিনিধি:বেনাপোলে
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সোনা, ডলার ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ চোরাচালানের অন্যতম হোতা বা ‘ডন’ হিসেবে পরিচিত মোঃ ইকরামুল আলম পলাশের (৩২) বিরুদ্ধে অবশেষে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​গত ২৭ মে ২০২৬ তারিখ রাতে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল যশোর রোড সংলগ্ন বেনাপোল কাঁচা বাজারের সামনে বিজিবির বিশেষ অভিযানে এই চোরাচালান চক্রের অন্যতম সহযোগী মোঃ শাওন আহমেদ শান্তকে (২৩) হাতেনাতে গ্রেফতার করা হলেও মূল হোতা ইকরামুল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতক ইকরামুল এই অঞ্চলের সোনা, বৈদেশিক মুদ্রা (ডলার) ও ওষুধের বড় বড় চালান পাচারের অন্যতম সিন্ডিকেট প্রধান হিসেবে কাজ করে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের (বেনাপোল কোম্পানী সদর) হাবিলদার মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউজের সামনে টহল ডিউটি করার সময় জানতে পারেন যে, কতিপয় চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য এনে বেনাপোল কাঁচা বাজারের সামনে অবস্থান করছে।
​প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি দল রাতে ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে আসামি শাওন আহমেদ শান্তকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে এবং জনাকীর্ণ কাঁচা বাজারের ভেতরে কৌশলে পালিয়ে যায় চোরাচালানের মূল হোতা ইকরামুল আলম পলাশ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

আপডেট: ০৭:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬