১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫০৯

ঝজাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই যেকোনো সময় তিনি ঢাকায় সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক অঙ্গনে তার নতুন দায়িত্ব ও অগ্রাধিকার নিয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এ পদে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক এই সংস্থার সাধারণ পরিষদের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক আন্দ্রেয়াস এস. কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। তার এই নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

আপডেট: ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬