০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেনাপোলে ফুটবলারদের পাশে মোস্তাফিজ জোহা সেলিম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫১৬

নিজস্ব প্রতিবেদন:

যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী ও সম্পৃক্ত করতে বেনাপোলে স্থানীয় ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করেছেন বি.কে.এস-এর আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় বেনাপোলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় বি.কে.এস-এর খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুর রহমান রাসু, শফিকুল ইসলাম উজ্জ্বল, হারুন খান এবং মাহবুবুর রহমান ডলার।

ফুটবল বিতরণকালে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ভবিষ্যতেও এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ফুটবলাররা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্রীড়া উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

সীমান্তে বিজিবির কড়া নজরদারি: ২৪ ঘণ্টায় ১০টি ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ

বেনাপোলে ফুটবলারদের পাশে মোস্তাফিজ জোহা সেলিম

আপডেট: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬