১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

যশোরে বিএনপি নেতা মুজিবর রহমানের চিকিৎসার খোঁজ নিলেন নার্গিস বেগম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫১০

জটিল কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ইউরেমিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের চিকিৎসার খোঁজ নিতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

রোববার (১ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মুজিবর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন অ্যাডভোকেট মুজিবর রহমান। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুককে দেখতে বিএনপি নেতাদের ভিড়

যশোরে বিএনপি নেতা মুজিবর রহমানের চিকিৎসার খোঁজ নিলেন নার্গিস বেগম

আপডেট: ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬