১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

গোপীবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫১৪

রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসা থেকে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পাওয়ায় এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হাসান জানান, ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তানভীর হাসান শুভর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তানভীর হাসান শুভ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুককে দেখতে বিএনপি নেতাদের ভিড়

গোপীবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৭:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬