১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লাকসামে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৭৮

কুমিল্লার লাকসামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত সোমবার (১ জুন) রাতে উপজেলার হারাখাল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পরা এক তরুণীকে কয়েকজন ব্যক্তি কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে অনেক লোকজন উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবকের পূর্বপরিচয় ছিল। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন বলে জানা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

লাকসামে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল,

আপডেট: ০৭:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬