১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার আহ্বায়ক সুমন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৯১

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুমন শহরের শংকরপুর এলাকার আকামত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় যশোর শহরের শহীদ মিনার সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পায় পুলিশ।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে দ্রুত সরে যান। পরে ঘটনাস্থল থেকে এসব আলামত জব্দ করা হয়।

পুলিশের দাবি, ঘটনার তদন্তে সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে তাকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার আহ্বায়ক সুমন আটক

আপডেট: ০৭:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬