০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবির অভিযানে ১৬টি গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৬২০

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের নার্সারি থেকে মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর ডহর সিংহা এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোরে ডিবির অভিযানে ১৬টি গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

আপডেট: ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬