১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, আহত ২ শিশু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৬২৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), এবং ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক।

এদিকে দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামে দুই শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যুতে যশোরের কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, আহত ২ শিশু

আপডেট: ১০:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬