০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫১১

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ মে ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৭ বোতল বিদেশি মদ, ১৮টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে গ্রেপ্তার ‘খোঁড়া কামরুল

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ০৯:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬