১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৫১৭

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা ও কোলাহলমুক্ত হয়ে পড়লেও ঘরমুখো মানুষের যাত্রা থামেনি। ঈদের দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে ঢাকাছাড়া মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে বিভিন্ন গন্তব্যের বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীরা জানান, রাজধানী ও মহাসড়কে যানজট তুলনামূলক কম থাকায় স্বস্তিদায়ক পরিবেশে ভ্রমণ করতে পারছেন তারা। অনেকেই ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

এদিকে নির্ধারিত বাস টার্মিনালের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। ঈদের ছুটির আমেজে নগরীর ব্যস্ততা কমে গেলেও গ্রামমুখী মানুষের যাত্রা এখনও অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ে ২০১৪ ব্যাচকে উড়িয়ে দিল এসএসসি ২০১৩ ব্যাচ

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়

আপডেট: ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬