যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রবিউল ইসলাম মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে রাত ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে একই ইউনিয়নের বিপ্রকোণা গ্রামের জুলফিকারের ছেলে জহুরুল ইসলাম (৫০) রবিউল ইসলামের ওপর হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে রবিউলের বাম কাঁধ ও পিঠে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




















