১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

এএফসি গ্রাসরুট ফুটবল ডে পালিত : যশোরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে মুখর শামস-উল-হুদা একাডেমি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫১২

যশোরের হামিদপুরে অবস্থিত শামস-উল-হুদা ফুটবল একাডেমি শনিবার (২৩ মে) খুদে ফুটবলারদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী আয়োজনে অংশ নেয় অসংখ্য বালক ও বালিকা ফুটবলার।

ফিফা ও এএফসির নির্দেশনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে দেশের পাঁচটি ভেন্যুর একটিতে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের দৌড়ঝাঁপ, গোল উদযাপন ও প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া উপস্থিত ছিলেন মার্সেলো চার্লোস এবং জায়ান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবিথ আউয়াল।

স্বাগত বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, স্পিকারের উপস্থিতি শিশু ফুটবলারদের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

শিশুদের খেলা উপভোগ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্মৃতিচারণ করেন নিজের তরুণ বয়সের ফুটবল স্মৃতি। তিনি বলেন, যশোর তার প্রিয় শহরগুলোর একটি এবং এখানে এসে তারুণ্যের দিনগুলো মনে পড়ে গেছে। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি প্রতিষ্ঠাকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “নাসের জাহেদীর মতো যদি দেশে আরও কয়েকজন ক্রীড়ামোদী মানুষ থাকতেন, তাহলে বাংলাদেশ হয়তো অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত।” দেশের ফুটবলের উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে এবং মেধাবী খেলোয়াড়দের আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির আধুনিক সুযোগ-সুবিধার প্রশংসা করেন। শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ দেখে তিনি আশা প্রকাশ করেন, এখান থেকেই ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল তারকারা উঠে আসবে।

যশোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে শান্ত পরিবেশে গড়ে ওঠা শামস-উল-হুদা ফুটবল একাডেমি ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। আধুনিক অবকাঠামো ও পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থার কারণে একাডেমিটিকে দেশের ফুটবলের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা বিএনপির প্রস্তুতি সভা

এএফসি গ্রাসরুট ফুটবল ডে পালিত : যশোরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে মুখর শামস-উল-হুদা একাডেমি

আপডেট: ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬