০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সৌভিক সাহা (৪)। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সুজন সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে আঘাত করলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও শিশু সৌভিক সাহাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক মারা যায়।

এর আগে একই দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। তারা হলেন— ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া এলাকার আনোর আলী (৭০)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

না ফেরার দেশে বেনাপোল শ্রমিক নেতা মিজুন বিশ্বাস, শোকের ছায়া শার্শাজুড়ে

যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৪

আপডেট: ০৫:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬