১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫৭৩

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় মসজিদ কমিটি গঠন ও মক্তবের জন্য ‘মুষ্টির চাল’ সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদ ও মক্তব পরিচালনার জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল সংগ্রহের বিষয় নিয়ে একই এলাকার আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে শুক্রবার সকালে উভয় পক্ষের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে মতবিরোধ সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে আলম গ্রুপের আটজন রয়েছেন। তারা হলেন—ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস ও রাব্বি বিশ্বাসসহ আরও কয়েকজন। অপরদিকে মেজবাহ গ্রুপের আহত চারজন হলেন মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্যা।

ঘটনার বিষয়ে অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

নড়াইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১২

আপডেট: ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬