০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, কয়েক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৮৬

কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে উদ্ধার কাজ শেষে সকাল থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার ভোররাতে সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত ৩টার দিকে সাফদারপুর স্টেশনের নিকটে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার পর সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হলে সকাল ৮টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, কয়েক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

আপডেট: ১১:১৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬