বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এ,কে,এম আতিকুজ্জামান সনির মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রতারকরা তার নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে পরিচিতজনদের কাছে আর্থিক সহায়তার কথা বলে বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আলহাজ্ব এ,কে,এম আতিকুজ্জামান সনির পক্ষ থেকে জানানো হয়েছে, তার নাম ব্যবহার করে কেউ টাকা বা আর্থিক সহযোগিতা চাইলে কোনো অবস্থাতেই লেনদেন করবেন না। যেকোনো অনুরোধ পাওয়ার পর সরাসরি মোবাইলে যোগাযোগ করে অথবা সামনাসামনি কথা বলে সত্যতা নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।




















