০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

ধার নেওয়া ২ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫১২

দুই লাখ টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ না করার অভিযোগে কেশবপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী নুর আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সাবেক জনপ্রতিনিধি এস এম ইবাদত সিদ্দিক বিপুল বাদী হয়ে মামলাটি করেন। তিনি মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি নুর আহম্মেদ সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মাঠপাড়া এলাকার মৃত শুক চান মোড়লের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভায় কর্মরত আছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে কেশবপুর পৌরসভায় কর্মরত অবস্থায় নুর আহম্মেদের সঙ্গে ইবাদত সিদ্দিক বিপুলের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে পারিবারিক প্রয়োজনের কথা বলে নুর আহম্মেদ তার কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। ২০২৪ সালের ২৪ জুলাই পৌরসভা কার্যালয়ে ওই টাকা গ্রহণ করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও তা পরিশোধ করা হয়নি।

এদিকে গত ২ মে কেশবপুর পৌরসভার সামনে নুর আহম্মেদের সঙ্গে দেখা হলে তিনি টাকা ফেরত চান। অভিযোগ রয়েছে, এ সময় নুর আহম্মেদ টাকা পরিশোধে অস্বীকৃতি জানান এবং তাকে হুমকি দেন।

পরবর্তীতে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতের দ্বারস্থ হন ইবাদত সিদ্দিক বিপুল।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

ধার নেওয়া ২ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

আপডেট: ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬