যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে চৌগাছা থানার বাজে খড়িঞ্চা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন মো. জিহাদ (২৫) ও মো. আবু সাঈদ (২৫)। পুলিশ জানায়, বাজে খড়িঞ্চা এলাকার ইউনুচ আলীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাদক নির্মূলে চৌগাছা থানা পুলিশের ধারাবাহিক অভিযান প্রশংসনীয়।




















