রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন বৃহত্তর যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে দেখতে গেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার রাত ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বীর মুক্তিযোদ্ধার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় আলী হোসেন মনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
সন্তানতুল্য প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। প্রতিমন্ত্রী তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।




















